পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার বৈঠক করবে।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সন্ধ্যা ৬টায়।
বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
কমিটি বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা রিপোর্ট করার জন্য সংশ্লিষ্টদের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে কল করার অথবা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জানাতে অনুরোধ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

