পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা উগান্ডা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১এপ্রিল) বাদ মাগরিব উগাণ্ডার রাজধানী কামপালার স্থানীয় ওমর ইবনুল খাত্তাব মসজিদে এক সাধারণ সভার মধ্য দিয়ে ইসলামিক ফোরাম অব আফ্রিকা "উগান্ডা শাখার" কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদের পরিচালনায় এবং উগান্ডার বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাযহারুল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশাররফ হোসাইন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও মোজাম্বিকের সভাপতি মাওলানা শামছুল হক।
সভায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা উগান্ডার নতুন কমিটির মনোনীত দায়িত্বশীলবৃন্দ হলেন, উপদেষ্টা মোঃ আব্দুল ওহাব, সভাপতি মো. মাজহারুল ইসলাম শাহীন, সেক্রেটারি আব্দুর রহমান সজীব, সমাজকল্যাণ সম্পাদক মানসুর আহমেদ, অফিস ও অর্থ সম্পাদক পারভেজুল ইসলাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন মুন্না, ক্রীড়া সম্পাদক মো. রিয়াদ প্রমুখ।
ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসাইন বলেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা একটি দাওয়াহ সংগঠন। সংগঠনের একশতের অধিক শাখা রয়েছে। দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, লিসুথো এবং উগান্ডা সহ আশপাশের বিভিন্ন দেশে ইসলামের কাজ অব্যাহত রয়েছে।
পরিশেষে সভায় উপস্থিত বাংলাদেশী, পাকিস্তানী, ইন্ডিয়ান এবং স্থানীয় উগান্ডিয়ানদের নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দু`আর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

