প্রতি বছরের মতো এবারও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্থানীয় কর্তৃপক্ষ ও সাইক্লিং সংগঠনগুলোর উদ্যোগে দেশের সবচেয়ে বড় সাইক্লিং ইভেন্ট ‘রাইড জোবার্গ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) জোহানেসবার্গের বিভিন্ন সড়কজুড়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার সাইক্লিস্ট অংশ নেন।
রঙিন পোশাক, উৎসবমুখর পরিবেশ এবং সাইক্লিংপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো জোহানেসবার্গ শহর।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পেশাদার ও শৌখিন সাইক্লিস্ট—বিভিন্ন বয়স ও জাতিগোষ্ঠীর মানুষ একসাথে যোগ দেন এই মহা আয়োজনে।
ইভেন্টটির মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াতের প্রচার এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করা।
আয়োজকদের মতে, “রাইড জোবার্গ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি এক প্রাণের উৎসব, যা শহরকে নতুন উদ্যম ও ইতিবাচকতায় ভরিয়ে তোলে জোহানেসবার্গবাসীর।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

