AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবস্থার অবনতি, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৬ পিএম, ১৩ মার্চ, ২০২৬

অবস্থার অবনতি, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড রোগীর সার্বিক অবস্থা পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে করা সিটি স্ক্যান রিপোর্টে মির্জা আব্বাসের অবস্থার অবনতি ধরা পড়লে জরুরি ভিত্তিতে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সবকিছু বিবেচনা করে চিকিৎসকরা অস্ত্রোপচার প্রয়োজন বলে মত দেন এবং পরিবারের সম্মতি নিয়েই তা শুরু করা হয়।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের কয়েকজন খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞ রয়েছেন। তাদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও আছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। সে সময় চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার ও দলীয় নেতারা।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!