AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০:১৭ এএম, ২৪ জানুয়ারি, ২০২৬

আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাবনপুর গ্রামে তিনি এই জিয়ারত করেন।

এ সময় আবু সাঈদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবু সাঈদের বাবা, ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

জামায়াত সূত্র জানায়, আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়েই ডা. শফিকুর রহমান তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করেই জামায়াতে ইসলামী সামনের পথে এগিয়ে যাচ্ছে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!