আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানস্থ দলের কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এটি নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক বৈঠকের অংশ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা-১৭ আসনের নেতাদের বিভিন্ন সংগঠনগত বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং নির্বাচনী এলাকায় থাকা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

