সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বায়তুল মোকাররম মসজিদসহ সারাদেশে মসজিদে জুমার নামাজের পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করা হয়। অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। পরে দোয়ায় তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় যেন তিনি জান্নাতে অবস্থান পান।
এই দিনটি খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন হিসেবে পালন করা হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছিল।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

