AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদির শাহাদাতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩২ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৫

হাদির শাহাদাতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শাহাদাতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শহীদ ওসমান হাদির জানাজা ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঘোষিত কর্মসূচিসমূহ:

শনিবার (২০ ডিসেম্বর): শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরী শাখায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রোববার (২১ ডিসেম্বর): সকাল ১০টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ওসমান হাদির ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!