AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৭ পিএম, ১৭ নভেম্বর, ২০২৪

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকায় সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা।

আজ রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠকে তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!