AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার বিক্রি করে দিচ্ছে দেশ: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১২ পিএম, ২৩ জুন, ২০২৪

সরকার বিক্রি করে দিচ্ছে দেশ: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ লাভবান হয়নি বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু তাই নয়, সরকার বিদেশিদের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (২৩ জুন) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে আয়োজিত দোয়া মাহফিলে ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, তিস্তা চুক্তি না করে ভারতের সেবাদাসে পরিণত হয়েছে সরকার। ভারত সফরে করা চুক্তিতে প্রধানমন্ত্রী ভারতকে লাভবান করেছেন, বাংলাদেশ নয়। বিদেশি রাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে সরকার।

‘নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংসের দায় ক্ষমতাসীনদের’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাসায় থাকতে দেয়া হলেও বেগম জিয়া অবরুদ্ধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সুযোগ দেয়া হচ্ছে না।

‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে। বেগম জিয়া ও বিএনপি তার শিকার’, যোগ করেন মির্জা ফখরুল।

 

একুশে সংবাদ/স.টি/সা.আ

Link copied!