AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনগণের শক্তিই বিএনপির বড় শক্তি: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৫ পিএম, ১২ মে, ২০২৪

জনগণের শক্তিই বিএনপির বড় শক্তি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে রাজনীতি করতে না দিতেই নতুন করে ট্র্যাইব্যুনল করা হচ্ছে। একতরফা শুনানি করে অনেককেই সাজা দেয়া হচ্ছে। তিনি বলেন, কে আসলো, কেন গেলো সেটা নিয়ে বিএনপি রাজনীতি করে না। জনগণের শক্তিই বিএনপির বড় শক্তি।

রোববার (১২ মে) দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন। তিনি বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করে সাজা দেয়া হচ্ছে। ঠিক মতো শুনানি হয়নি, কোনো কোনো ক্ষেত্রে বিনা শুনানিতে সাজা দিয়েছে সরকার। সাজা দিয়ে কারাগারে রেখে বিরাজ নীতিকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতকে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা।

মির্জা ফখরুল বলেন, এখনও অনেক গুরুত্বপূর্ণ নেতা কারাগারে আছেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে, দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো। সেভাবেই রাজনীতি ও নির্বাচন করছে। তারা নির্বাচনের নামে তামাশা করছে। বিচার বিভাগ মানুষের শেষ আশা ভরসার স্থল। সেখানেই প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ। অর্থনৈতিক খাত গুলোতে লুটপাট চলছে।

এসময় ফখরুল দেশে আমদানি করা পণ্য পরীক্ষা নিরিক্ষার করার দাবি জানান। তিনি বলেন, তা না হলে স্বাস্থ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

এই বিএনপি নেতার অভিযোগ, গোটা দেশে এখন নৈরাজ্য চলছে। ঘুস ছাড়া কোনো কথা নেই। দলীয় না হলে চাকরি হয় না, ন্যায় বিচার পায় না। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/সা.আ

Link copied!