AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩০ এএম, ১৯ মার্চ, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল

কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদের রদবদলের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।

নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

একুশে সংবাদ/সা.আ

 

Link copied!