AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপিই রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয়: কাদের


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:৫৩ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

বিএনপিই রোহিঙ্গাদের আসার সুযোগ করে দেয়: কাদের

বিএনপিই প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ করে দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্তে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। সীমান্ত উদারভাবে খুলে দেয়ার সুযোগ নাই। দেশটি থেকে যারা এসেছে তাদের ফিরিয়ে নিতেই হবে। বিকল্প কোনো পথ নেই।

বিএনপি প্রথম রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন, তাহলে এখন তারা বিরোধিতা করছে কেন? আমরা মানবিক কারণে ক-বছর আগে রোহিঙ্গাদের ঢুকতে দিয়েছি। কিন্তু এবার আমরা কোনোভাবেই আর উদারতা দেখাতে পারবো না।

বিএনপি ভেবেছিল বিদেশিরা তাদের জন্য এগিয়ে আসবে, কিন্তু তা না হওয়ায় দলটির নেতাকর্মীরা সুস্থ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মূল কারণ, রাজনীতিতে তাদের সব আশা গুঁড়েবালি। কর্মীদের চাঙা রাখতে কিছু বলতে হয়, এজন্য তারা উল্টাপাল্টা বকছে।

বিএনপির নিজের দলেই গণতন্ত্র নেই বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের।

‘আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় বলে বিভিন্ন দেশ থেকে অভিনন্দন এবং একসঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছে। এসব দেখে বিএনপির অন্তর্দহন শুরু হয়েছে,’ যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সীমান্তের শঙ্কা নিয়ে জাতিসংঘে চিঠি দেবে সরকার। ভারতও এ বিষয়ে চিন্তিত। কারণ, তাদের দেশেও মিয়ানমারের নাগরিকরা প্রবেশ করছে।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Link copied!