AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে: কাদের


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:১০ পিএম, ৪ জানুয়ারি, ২০২৪

বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। শেখ হাসিনা ভিসানীতি ভয় পান না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব বলেন কাদের। এসময় সেতুমন্ত্রী বলেন, নির্বাচন থেকে সরে গিয়ে বিএনপি এখন বোমা মারবে, তারেক জিয়া নির্দেশ দিয়েছে।

তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বোমা মারার নির্দেশ দিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। নির্বাচনের মাঠে তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে। ৭ তারিখ ফাইনাল খেলা হবে। দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

তারা বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে।  বিএনপি অপেক্ষা করছে বিদেশি ভিসানীতি, নিষেধাজ্ঞার দিকে। শেখ হাসিনা কোনো বিদেশি শক্তিকে ভয় করে না।

কাদের বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় করতে হবে। রাজনীতি ভালো লোকের হাতে থাকলে ভালো হবে, খারাপ লোকের হাতে পড়লে রাজনীতি মূল্যহীন হয়ে পড়বে। ভালো লোক এমপি হলে দেশের উন্নয়ন হবে।

সেতুমন্ত্রী বলেন, চরিত্রবানদের রাজনীতিতে আসতে হবে। না হলে রাজনীতি চরিত্রহীন হয়ে পড়বে। এসময় রাজনীতিতে মেধাবীদের আসার জন্য আহ্বান জানান কাদের।

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, আমি ছাত্রলীগের নেতাকর্মীদের দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান জানাই। মনে রাখতে হবে, গদ বাধা মুখস্থ বক্তৃতা দিয়ে নেতা হওয়া যাবে না।

ওবায়দুল কাদের বলেন, নেতা হতে হলে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। রাত ৮-৯টা পর্যন্ত আওয়াম লীগ অফিসে ছাত্রলীগের আড্ডা দেয়ার দরকার নেই। তারা এসময়ে পড়াশোনা করবে। যতই পড়বে ততই শিখবে।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহ

Link copied!