আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা অভিযোগ করে প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বার ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ জানুয়ারি দেশের সব আদালত বর্জন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।
একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে ভোট বর্জনের গণসংযোগ। নির্বাচনে অংশ নেয়া দলগুলো ভোট চাইতে ছুটছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। আর সরকারবিরোধীরা জনগণকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে বিতরণ করছেন প্রচারপত্র।
তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভোট বর্জন করেছে বড় বিরোধী দল বিএনপি।
আজ বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বর্তমান সরকারের অধীন ‘একতরফা নির্বাচন’ ও ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহার জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি বিএনপির।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

