AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ৩ জুনের ট্রেনের টিকিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১০ এএম, ২৪ মে, ২০২৬

ঈদের ফিরতি যাত্রা: আজ মিলছে ৩ জুনের ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ রবিবার (২৪ মে) বিক্রি করা হবে আগামী ৩ জুনের ট্রেনযাত্রার টিকিট।

রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না।

রেলওয়ের ঈদ উপলক্ষ্যে প্রণীত বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে কেনা এসব অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট সংগ্রহের ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


একুশে সংবাদ/এ.জে
 

Link copied!