AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৭:৩৯ পিএম, ১৬ মে, ২০২৬

দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি

জমির পাকা ধান কাটার উপযুক্ত হয়েছিল প্রায় সপ্তাহ খানেক আগে। কিন্তু দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলো না।

এ অবস্থায় খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ওই কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে তুলে দিলেন। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর প্রশংসায় ভাসছেন ওই এমপি। শনিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছিল না। খবর পেয়ে স্থানীয় এমপি এস এম জিলানী দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

হরষিত অধিকারী বলেন, প্রায় এক সপ্তাহ আমার জমির ধান কাটার উপযুক্ত হয়েছে। কিন্তু শ্রমিক না পাওয়ার কারনে জমির ধান কাটতে পারছিলাম না। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।

স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, ধান কেটে বাড়ি তুলে দেওয়ায় কৃষক হরষিতের খুব উপকার হয়েছে। এ জন্য আমরা আমাদের এমপি এস এম জিলানীকে ধন্যবাদ জানাই।

এস এম জিলানী বলেন, আমরা সকলেই এ মাটির সন্তান। ছোট বেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত। এখন কখন ধান কাটার ভরা মৌসুম চলছে।তাই প্রতি বছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়।

এই শ্রমিক সংকটের কারনে কৃষক হরষিত তার জমির ধান কাটতে পারছিলো না। এ খবর পেয়ে আমি আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে তার জমির ধান কেটে বাড়িতে তুলে দিলাম।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!