AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ



পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি)  পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দুইদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল)  সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) অনুষদের উদ্যোগে এবং রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (আরটিসি)-এর অর্থায়নে 

"অ্যাডভান্স ট্রেনিং অন জিওস্পেসাল এন্ড ইউএভি(ড্রোন) টেকনোলজিস ফর  এনভাইরোনমেন্টাল এন্ড ডিজাস্টার এপ্লিকেশনস" শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রকল্পের  প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং ইএসডিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মহসীন হোসেন খান। উদ্বোধনী বক্তব্যে তিনি পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য উল্লেখ করে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী প্রথম দিনের কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউএভি (ড্রোন) ও সিইজিআইএস এর বিশেষজ্ঞ প্রেমানন্দ দেবনাথ। এছাড়াও বিভিন্ন সেশনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ পারভেজ, সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক পাঁপড়ি হাজরা ও সহকারী অধ্যাপক আরিফুর রহমান।

এছাড়া ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক রমন কুমার বিশ্বাস ও সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা; জিও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুর রহমান ও সহযোগী অধ্যাপক মাওয়া সিদ্দিকা; এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. আয়েশা আক্তার ও সহকারী অধ্যাপক মো. রাশেদুজ্জামান প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ড্রোন প্রযুক্তির মৌলিক ধারণা, পরিচালনা পদ্ধতি এবং বাস্তব জীবনে এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। বিশেষ করে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) এ ড্রোন ডেটার ব্যবহার, সার্ভে পরিকল্পনা, ফ্লাইট অপারেশন এবং ফটোগ্রামেট্রিক ডেটা প্রসেসিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রমে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষকবৃন্দ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!