প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত সময় কাটাতে মেয়েকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি সিনেমা হলে গেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় তিনি গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থিত সীমান্ত সম্ভারে যান বলে একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। তাদের আগমনকে কেন্দ্র করে সিনেমা হল এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ সময় হল প্রাঙ্গণে উপস্থিত সাধারণ দর্শকদের মধ্যেও কৌতূহল ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

