AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মা ও যমুনা সেতুতে নতুন রেকর্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৫ এএম, ২০ মার্চ, ২০২৬

পদ্মা ও যমুনা সেতুতে নতুন রেকর্ড

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পদ্মা ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম তিন দিনে দুই সেতু মিলিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন চলাচল করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে ১২ কোটির বেশি টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় এ বছর যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে প্রথম তিন দিনে পারাপার হয়েছিল প্রায় ১ লাখ ৮০০ যানবাহন এবং টোল আদায় ছিল প্রায় ১২ কোটি টাকা।

যমুনা সেতুতেও আলাদা করে নতুন রেকর্ড হয়েছে। ১৮ মার্চ একদিনেই ৫১ হাজারের বেশি যানবাহন পারাপার করে, যা আগের বছরের সর্বোচ্চ সংখ্যাকে ছাড়িয়ে গেছে। একই দিনে টোল আদায়ও বেড়ে ৩ কোটি ৫০ লাখ টাকার বেশি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের যানজট বা দুর্ঘটনার ঘটনা ঘটেনি। উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ও সমন্বিত পরিকল্পনার ফলে যাত্রা অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সব টোল লেন সচল রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন চালু, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন এবং জরুরি উদ্ধার ব্যবস্থার প্রস্তুতি।

এছাড়া যাত্রীসেবায় মেডিকেল সহায়তা, বাস-বে ব্যবস্থাপনা এবং দ্রুত যানবাহন অপসারণে রেকার প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!