রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। একই মাঠে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদগাহ মাঠে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজে অংশ নিতে পারবেন। নামাজ শেষে মুসল্লিরা প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহ ময়দান নামাজের জন্য অনুপযুক্ত হয়, তাহলে জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

