AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৫ পিএম, ১৬ মার্চ, ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার কর্মসূচিস্থলে যান তিনি।

উদ্বোধনের সময় সাহাপাড়া এলাকায় নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ দেখা যায়।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, খাল পুনঃখননের ফলে এলাকায় পানির সংকট দূর হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!