AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৫ পিএম, ১৪ মার্চ, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, বৈঠকে সংসদের অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী ধরনের আইন প্রস্তাব উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত সময় ধরে আলোচনা চলবে—এসব বিষয় বৈঠকে নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ১৫ মার্চ শুরু হওয়া অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য চলবে এবং পরে তা মুলতবি করা হবে। ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ আবারও সংসদের অধিবেশন বসবে। এরপর পুরো এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চালু থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!