AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৬ পিএম, ১১ মার্চ, ২০২৬

স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হবে। এই অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, এবং তাদের শপথ করাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

বুধবার (১১ মার্চ) সংসদ থেকে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংসদের বিধি মোতাবেক শপথগ্রহণ হবে। প্রথম অধিবেশনে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, অধিবেশন চলাকালীন জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং ‘জুলাই সনদ’-এর সংগত সিদ্ধান্তগুলোকে সামনে রেখে সংসদের কার্যক্রম পরিচালিত হবে।

এদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ নেতা নেবেন। সরকারি দলের বৈঠকে প্রথম অধিবেশনের প্রস্তুতি, সম্ভাব্য সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!