মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে গত চার দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, সোমবার (২ মার্চ) পর্যন্ত বাতিল হয়েছে ১০৯টি ফ্লাইট। এর সঙ্গে মঙ্গলবার (৩ মার্চ) তালিকাভুক্ত আরও ২২টি ফ্লাইট যুক্ত হওয়ায় চার দিনের মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টিতে।
বেবিচকের তথ্যমতে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে বিধিনিষেধ আরোপ হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কাতার এয়ারলাইনসের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি এবং জাজির এয়ারলাইনসের ৪টি ফ্লাইট।
বর্তমান পরিস্থিতিতে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুটের বাইরে অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে বেবিচক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

