AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো: প্রবাসী কল্যাণমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো: প্রবাসী কল্যাণমন্ত্রী

দেশের বাইরে বন্ধ ও অনিয়মিত হয়ে পড়া শ্রমবাজারগুলো পুনরায় চালুর লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দৃশ্যমান হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমদের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করবো।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব ও মালয়েশিয়াসহ যেসব দেশের শ্রমবাজার বর্তমানে বন্ধ বা আংশিকভাবে চালু রয়েছে, সেগুলো পুনরায় সচল করতে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন শ্রমবাজার অনুসন্ধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইউরোপের স্পেনে অভিবাসনপ্রত্যাশী অনেক বাংলাদেশি সময়মতো পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায় সমস্যায় পড়ছেন। এতে স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার বাংলাদেশি দেশটির সরকারের দেওয়া বিশেষ সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, স্পেনপ্রবাসীরা যেন দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক সারওয়ার আলম, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!