চলমান পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় শীর্ষ পর্যায়ের রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পরিবর্তন ও বদলি কার্যকর হয়েছে।
রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টারমাস্টার জেনারেল (কিউএমজি) পদে বদলি করা হয়েছে। তার স্থানে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
এ ছাড়া ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল হোসেন আল মোরশেদকে নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মেজর জেনারেল এমডি নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ রদবদলে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ঢাকার লজিস্টিকস এরিয়ার কমান্ডের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি মেজর জেনারেল মুহাম্মদ মোস্তাগোসুর রহমান খান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন।
সেনা সদর সূত্র জানায়, প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল কার্যকর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

