AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫১ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

এর আগে একই দিন ভোরে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১, যা মৃদু প্রকৃতির ভূমিকম্প হিসেবে ধরা হয়।

ভোরের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

প্রাথমিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরপর দুটি ভূমিকম্পে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!