আফ্রিকার সুদানের সংঘাতপূর্ণ আবেই অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ অব্যাহত আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী আবেই অঞ্চল দীর্ঘদিন ধরেই বিরোধপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এ অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলমান থাকায় প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীরা সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

