AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৬ সমন্বয়ককে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৭ পিএম, ১ আগস্ট, ২০২৪

পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৬ সমন্বয়ককে

‘বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা।


ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

এর আগে গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।
 
পরে রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে থেকেই সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!