AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটা চালের খিচুড়ির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৫:৩৫ পিএম, ৩ মে, ২০২৬

মোটা চালের খিচুড়ির রেসিপি

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার অভ্যাস আমাদের অনেক পুরনো। তবে বেশিরভাগ সময় খিচুড়ি পোলাওয়ের চাল দিয়ে তৈরি করা হয়। আপনি কি কখনও মোটা চালের খিচুড়ি রান্না করে খেয়েছেন? এর স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন। যারা মোটা চালের ভাত পছন্দ করেন না, তাদের কাছেও এটি বেশ সুস্বাদু লাগবে। চলুন জেনে নেওয়া যাক মোটা চালের খিচুড়ি রান্নার সহজ রেসিপি।

তৈরি করতে যা লাগবে

মোটা চাল- ১ কাপ

ডাল- ১ কাপ

মাংস- আধা কেজি

আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- আধা কাপ

কাঁচা মরিচ- স্বাদমতো

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

গরম মসলা- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মসলা ফোড়ন দিয়ে মাংস, আদা-রসুন বাটা এবং সাধারণ মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস রান্না করুন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ধুয়ে রাখা চাল ও ডাল মাংসের সঙ্গে দিয়ে ৫-৭ মিনিট ভালো করে ভাজুন। এই পর্যায়ে পরিমাণমতো গরম পানি দিয়ে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে আধা ঘণ্টার মতো দমে রাখুন যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়। এবার নামিয়ে পরিবেশন করুন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!