AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৪ এএম, ৯ এপ্রিল, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শেষে আসামিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও অনেকে এখনো পলাতক।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে ইতোমধ্যে। গত বছরের ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার পর পর্যায়ক্রমে ২৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন। এছাড়া আলোচিত সাক্ষীদের মধ্যে ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ২০ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তীতে ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয়।

এই রায়কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারসহ সংশ্লিষ্ট মহল আজকের রায়ের দিকে গভীরভাবে তাকিয়ে রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!