AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের তদন্তের কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনমতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রা রোধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও ঘুষ গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

দুদক জানায়, ঢাকা উত্তর সিটির বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ এসেছে। এর মধ্যে রয়েছে মিরপুর-গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার ও হোটেল শেরাটনের অংশীদারিত্ব, বনানী কাঁচাবাজার ও খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দোকান বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস পরিচালনা এবং ফুটপাতের দোকান বরাদ্দসহ অন্যান্য কার্যক্রম।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব অভিযোগের বিষয়ে এজাজকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে হাজির হননি। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আদালত দুদকের যুক্তি বিবেচনা করে মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!