AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিট খারিজ, আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২২ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

রিট খারিজ, আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস পরীক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে হাইকোর্ট এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে নির্বাচনকালীন সময়ে পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে গত বুধবার রিট আবেদন করেন আইনজীবী নাজমুস সাকিব।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে একযোগে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্র, আসন বিন্যাস ও পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাসহ অন্যান্য তথ্য সময়মতো পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!