AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৪ এএম, ৫ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আসনটির সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের আগের প্রজ্ঞাপন কার্যত বাতিল থাকল।

সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওই শুনানিতে রিটের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এরও আগে, গত ২২ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসনের ভৌগোলিক সীমানা পরিবর্তন করে প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন রিট আবেদনকারীর পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!