ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় আটক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।
গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করে ডিএমপির ডিবি পুলিশের একটি দল।
স্থানীয়দের দাবি, কাজী কামাল আহম্মেদ বাবু এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয়। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

