AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
রূপগঞ্জ উপজেলা নির্বাচন

সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০২ পিএম, ১৬ মে, ২০২৪

সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের সময় নষ্ট করায় তাকে এই  জরিমানা করা হয়।

একই সঙ্গে ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

এ সংক্রান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন।

 

একুশে সংবাদ/জা.নি/সা.আ

Link copied!