রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বুধবার (২৫ অক্টোবর) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৪৫৪ পিস ইয়াবা, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ২২ গ্রাম হেরোইন ও ৩০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

