ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন।
সোমবার (২৬ জুন) বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
তার আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
একুশে সংবাদ/ঢ/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

