AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিপু-প্রীতি হত্যায় ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৬ পিএম, ২০ জুন, ২০২৩

টিপু-প্রীতি হত্যায় ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ৯ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

এছাড়া এ মামলায় ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য ১৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ চার্জশিট গ্রহণ করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া জামিনে থাকা তিন আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- আশরাফ তালুকদার, জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, মারুফ আহমেদ মনসুর, রিফাত হোসেন, সোহেল রানা, আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও কামরুজ্জামান বাবুল। আসামিদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

 

অপরদিকে কারাগারে যাওয়া আসামিরা হলেন- মশিউর রহমান ইকরাম, আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল এবং তৌফিক হাসান ওরফে বিডি বাবু।

 

এর আগে, গত ৫ জুন শাহজানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। প্রতিবেদনে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।


তবে এক্সেল সোহেল নামে এক আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

 

গত বছরের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!