AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিট খারিজের বিরুদ্ধে জাহাঙ্গীরের আপিল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২:৩৬ পিএম, ১১ মে, ২০২৩

রিট খারিজের বিরুদ্ধে জাহাঙ্গীরের আপিল

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে করা রিট খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন জাহাঙ্গীর আলম।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন ফাইল করা হয়েছে বলে বৃহস্পতিবার (১২ মে) সাংবাদিকদের জানান জাহাঙ্গীর আলমের আইনজীবী নকীব সাইফুল ইসলাম।

 

তিনি জানান, এ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ মে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়। সেই রিটের শুনানি নিয়ে ৮ মে খারিজ করে আদেশ দেন হাইকোর্ট।

 

রিট খারিজের আদেশের পর সাংবাদিকদের কাছে জাহাঙ্গীর আলম নিজেই আপিল করার কথা জানিয়ে বলেছিলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবো।

 

এরআগে গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর করা হয়।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহাঙ্গীর

Link copied!