AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতির মামলায় সেলিম প্রধানের ৮ বছর কারাদণ্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১০ পিএম, ৩০ এপ্রিল, ২০২৩

দুর্নীতির মামলায় সেলিম প্রধানের ৮ বছর কারাদণ্ড

অবৈধভাবে ৫৭.৭৯ কোটি টাকা আত্মসাৎ ও প্রায় ২২ কোটি টাকা পাচারের মামলায় অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

রোববার (৩০) ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মো বদরুল আলম ভুইয়া এ রায় দেন।

 

এ সময় আদালত বলেন, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। দুর্নীতিবাজদের কাছে ছেলে মেয়ে বিয়ে নয়, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবেন না।

 

অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ গ্রেপ্তার হওয়ার পর আলোচনায় আসেন সেলিম প্রধান। থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

 

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সেদিন রাতে গুলশানে তার অফিস ও বাসায় অভিযান চালিয়ে তার তিন সহযোগী আখতারুজ্জামান, রোমান ও মাসুমকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে মাদকসহ আরও তিনটি মামলা দায়ের করা হয়। ঢাকার বিভিন্ন আদালতে মামলাগুলোর বিচার চলছে।

 

একুশে সংবাদ.চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!