AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা অর্থদণ্ড


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:০৬ পিএম, ১৩ মার্চ, ২০২৩

সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা অর্থদণ্ড

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ৬ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

 

সোমবার (১৩ মার্চ) আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আইনজীবী হান্নান ভূঁইয়া।

 

তিনি জানান, জরিমানার টাকা জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের চালান কপি পূরণ করেছি। আশা করছি আজই জরিমানার টাকা দিয়ে দেবো।

 

জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসা ভাতার বিষয়ে অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ২৮ ডিসেম্বর আগারগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা করে দুদক।

 

মামলার অন্য তিন আসামি হলেন বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও জাতীয় সংসদের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

 

এরমধ্যে (১৪/২০১৯) মামলায় জমির উদ্দিনকে চিকিৎসা ভাতা হিসেবে নেওয়া ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা সরকারি কোষাগারে জরিমানা হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেইয় আদালত। এ মামলায় জরিমানার টাকা জমা দিলে বাকি চার মামলা থেকেও তিনি অব্যাহতি পাবেন বলে আদেশে উল্লেখ করেন বিচারক।

 

একুশে সংবাদ.কম/চ.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!