AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাধা নেই, জাপানি ২ শিশু মায়ের কাছেই থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৩ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৩

বাধা নেই, জাপানি ২ শিশু মায়ের কাছেই থাকবে

জাপানি বংশোদ্ভূত সেই দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দিয়েছেন আদালত। এখন থেকে দুই শিশু তাদের মা নাকানো এরিকোর জিম্মায় থাকবে।

 

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় দেন।

 

রায়ে বলা হয়েছে, মা চাইলে দুই সন্তানকে নিয়ে জাপান যেতে পারবেন। দুই দুটির বাবা ইমরান শরীফ যে মামলা করেছিলেন আদালত সেটাও খারিজ করে দেন।

 

রায় শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ওই দুই শিশুর মা নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির।

 

এর আগে গত ২২ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

 

গত ১৫ জানুয়ারি দুই শিশুর বক্তব্য শুনে তা রেকর্ড করেন একই আদালত।

 

২০০৮ সালে জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

 

বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানো হয়। আজ মামলার চূড়ান্ত রায় হলো।

 

একুশে সংবাদ/ঢ/এসএপি

Link copied!