AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিম্ন আদালত সাড়ে ৯ টায়, আগের সূচিতে হাইকোর্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৩ এএম, ১২ নভেম্বর, ২০২২

নিম্ন আদালত সাড়ে ৯ টায়, আগের সূচিতে হাইকোর্ট

রবিবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম রোববার থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে বিচারিক (নিম্ন) আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোবরার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।

 

এতে আরো জানানো হয়, দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।

 

একুশে সংবাদ/ডে.বা/পলাশ

Link copied!