AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামিনের মেয়াদ বাড়লো সম্রাটের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:১৩ পিএম, ২০ অক্টোবর, ২০২২

জামিনের মেয়াদ বাড়লো সম্রাটের

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের দায়ের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

 

এদিন সম্রাটের পক্ষের তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

 

শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

 

শুনানির সময় আদালতে হাজির ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

 

একুশে সংবাদ.কম/এ.ট.জা.হা

 

Link copied!