AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সব আসামী খালাস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৭:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২২

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সব আসামী খালাস

লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাতপরিচয়ের এক পাগল নারীকে (৫০) শ্বাসরোধে হত্যা মামলার দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

 

খালাসপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম নন্দনপুর গ্রামের মো. হানিফ (৬০) ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রিকশাচালক মো. শাহজাহান (৬২)।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ মে দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের বক্স আলীর বাড়ির একটি পরিত্যক্ত ডোবা থেকে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জেলা সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় রায়পুর থানায় অপমৃত্যু মামলা করে পুলিশ।

  

অজ্ঞাত ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে। এতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে ওই বছরের ৯ জুন হত্যা মামলা দায়ের করেন।  হত্যা মামলাটি তদন্ত করেন একই থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র বড়ুয়া। তিনি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. শাহজাহান নামে এক রিকশাচালককে গ্রেফতার করেন। শাহাজাহান অজ্ঞাত ওই নারীকে গলাটিপে হত্যার ঘটনা পুলিশের কাছে স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে মো. হানিফ নামে আরও একজন জড়িত ছিলেন বলে তিনি জানান।  

 

২০১৭ সালের ১২ অক্টোবর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মো. হানিফকে প্রধান অভিযুক্ত করে এবং মো. শাহজাহান নামে দুই আসামির বিরুদ্ধে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন আদালত জমা দেন। তবে অজ্ঞাত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।  

 

তদন্ত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মৃত্যুর আগে ওই নারী লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম নন্দনপুর গ্রামের মারুফ হাজী বাড়িতে ঘোরাঘুরি করতেন। এতে বাড়ির পরিবেশ নষ্ট হওয়ায় ওই বাড়ির মো. হানিফ অতিষ্ট হয়ে মো. শাহজাহানের রিকশায় ওই নারীকে উঠিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের একটি ডোবার পাশে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে দেন। এতে হানিফ রিকশা ভাড়া বাবদ শাহজাহানকে ১৫০ টাকা পরিশোধ করে বিদায় দেন।  

 

আদালতে হত্যা মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চার্জশিটভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নির্দোষ হিসেবে রায় ঘোষণা করেন আদালত।

 

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

 

একুশে সংবাদ/র.ই.খা/এসএপি/
 

Link copied!