AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহজ ডট কমকে জরিমানার আদেশ স্থগিত করল হাইকোর্ট


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৩ পিএম, ৩১ জুলাই, ২০২২

সহজ ডট কমকে জরিমানার আদেশ স্থগিত করল হাইকোর্ট

 

রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনির করা অভিযোগে সহজ ডট কমকে করা দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

 

রোববার (৩১ জুলাই) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেওয়া হয়।

 

গত ১৩ জুন রনি রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা টু রাজশাহী যাওয়ার টিকিট কাটার চেষ্টা করেন। টাকা পেমেন্ট করার জন্য বিকাশ থেকে ভেরিফিকেশন কোড পাঠানো হয়। কিন্তু পিন নম্বর দিয়ে সেটি নিশ্চিত করার আগেই তার বিকাশ অ্যাকাউন্ট থেকে টিকিটের টাকা কেটে নেওয়া হয়। অর্থাৎ তিনি টিকিট পাননি, আবার টাকাও নিয়ে গেল। ঘটনার পর রনি কমলাপুর রেলস্টেশনে গিয়ে রেলওয়ের সার্ভার রুমে অভিযোগ করেন। সেখান থেকে কারণ হিসেবে জানানো হয়, সিস্টেমের কারণে এমন হয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।

 

রনির অভিযোগ, তিনি ৬৮০ টাকার যে আসনটি বাছায় করেছিলেন সেটি আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। এরপর ১৪ ও ১৫ জুন দুই বার ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।

 

রনির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে ২০ জুলাই শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডট কমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

একুশে সংবাদ.কম/য.ট.জা.হা

Link copied!