AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক-জোবায়দার বিষয়ে সিদ্ধান্ত দিল হাইকোর্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৫ পিএম, ২৬ জুন, ২০২২

তারেক-জোবায়দার বিষয়ে সিদ্ধান্ত দিল হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলার বৈধতা নিয়ে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তাদের বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। 

 

রোববার (২৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেছেন, তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক থাকায় রিট গ্রহণযোগ্য নয়।

 

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করে মামলা করা হয়। একই বছর তারেক রহমান ও তার স্ত্রী আলাদা রিট আবেদন করেন। রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেন।

 

হাইকোর্ট রুল জারি করে মামলার স্থগিতাদেশ দেন। রুল জারির ১৫ বছর পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর ১৯ এপ্রিল কার্যতালিকায় আসে। পরে রুল শুনানির জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।

 

একুশে সংবাদকম/জ.ন.জা.হা

Link copied!