AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৬:০৩ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২২

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

ছবি: একুশে সংবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ আদেশ দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে।


রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় জানান, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ তার এক পিয়নকে নিয়ে সোনালী ব্যাংক নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন।

সেখান থেকে তারা মহারাজা হাটের উদ্দ্যেশে রওনা দেন। দূর্লভপুর নামক স্থানে পৌঁছালে আবু সাইদ ও আসাদুজ্জামান ভুক্তভোগীদের গতিরোধ করেন এবং ভয়ভীতি দেখিয়ে টাকা লুট করেন।হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিয়ে আসামিকে ধাওয়া করেন। 

আরাজি চন্দন হাট গ্রামে পুলিশের চেক পোষ্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে আসামিরা। পরে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামানকে আটক করে। সে সময় আবু সাইদের কাছ থেকে একটি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামানের কাছ থেকে  টাকার ব্যাগ উদ্ধার করা হয়। 

পরে রাণীশংকৈল থানায় এসআই আসগর আলী বাদি হয়ে অস্ত্র মামলা দায়ের করেন। তিনি আরো জানান, এ মামলায় আবু সাইদ এর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ১৯ (এ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় বর্ণিত অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।


একুশে সংবাদ/লাতিফুর রহমান লিমন/এইচ আই
 

Link copied!